logo

প্রথমবার ৩ লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায়

এফই অনলাইন ডেস্ক | Friday, 22 July 2022


২০২১-২২অর্থবছরে প্রায় ৩ লাখ ২০০ কোটি টাকা রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে। এর আগে দেশের ইতিহাসেরাজস্ব সংগ্রহ কখনো তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গতঅর্থবছরের এই আহরণ ২০২০-২১ অর্থবছরের তুলনায় প্রায় ৪০ হাজার ৩০০ কোটি টাকা বা ১৫ দশমিক৫০ শতাংশ বেশি। ওই অর্থবছরে ২ লাখ ৫৯ হাজার ৯০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।

তবেরাজস্ব্ আদায়ের এই রেকর্ড লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৯ হাজার ৮০০ কোটি টাকা কম। গতঅর্থবছরে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল সরকারের।

জানতেচাইলে এনবিআর এর গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক ড. এ কে এম নূরুজ্জামানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনবিআর এবার প্রথমবারের মতো ৩ লাখকোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে।”

আগামী২৮ জুলাই এনবিআর চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে গত অর্থবছরের রাজস্ব আহরণের তথ্য গণমাধ্যমেরসামনে তুলে ধরতে পারেন জানিয়ে তিনি বলেন, “এখনো কিছু রাজস্ব গত অর্থবছরেরহিসাবে যুক্ত হচ্ছে।”

এবিষয়ে এনবিআর এর গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে জানান, গত অর্থবছরে প্রায় ৩ লাখ ২০০ কোটি টাকার মতো রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে।

তিনিজানান, গত অর্থবছর সবচেয়ে বেশি ১ লাখ ৮ হাজার ৩৫৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে মুল্যসংযোজন কর (মুসক) বা ভ্যাট থেকে। আগের অর্থবছরের তুলনায় যা ১১ শতাংশ বেশি।

২০২০-২১অর্থবছরে ভ্যাট থেকে মোট আদায় হয়েছিল ৯৭ হাজার ৫০৭ কোটি টাকা।

গেলঅর্থবছরে আয়কর থেকে মোট আদায় হয় ১ লাখ ২ হাজার ৩৪০ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায়যা ১৭ হাজার ১১৬ কোটি টাকা বা ২১ শতাংশ বেশি। ওই অর্থবছরে আদায় হয়েছিল ৮৫ হাজার ২২৪কোটি টাকা।

এনবিআরএর শুল্ক বিভাগের (কাস্টমস) একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত অর্থবছরেশুল্ক বিভাগ থেকে আদায় হয়েছে প্রায় ৮৯ হাজার ৪৫৬ কোটি টাকা।

এইখাত থেকে গত অর্থবছরের আদায় ২০২০-২১ অর্থবছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। ওই অর্থবছরে শুল্কখাত থেকে আদায় হয়েছিল ৭৭ হাজার কোটি টাকা।

এনবিআরএর সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন লাখ কোটি টাকার বেশি রাজস্ব আহরণ একটা ল্যান্ডমার্ক। এ জন্য এনবিআরকেসাধুবাদ দিতে হবে।”

তবেসংস্থাটি এবারও লক্ষ্যমাত্রার তুলনায় বেশ পিছিয়ে রয়েছে উল্লেখ করে চলতি অর্থবছরের জন্যনির্ধারণ করা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্যকরেন তিনি।

আব্দুলমজিদ বলেন, “এনবিআর এর বিদ্যমান কাঠামো দিয়েএই টার্গেট পূরণ করা সম্ভব নয়। এই টার্গেট পূরণ করতে হলে এনবিআর এর অবকাঠামো শক্তিশালীকরে গড়ে তুলতে হবে।”