প্রতিমন্ত্রীর পদ খোয়ানো মুরাদ দলেও শাস্তির মুখে
Tuesday, 7 December 2021
অডিও কেলেঙ্কারিতে প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানের বিরুদ্ধে দলীয়ভাবেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে ‘সুপারিশ করা হবে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের পরবর্তী সভায় মুরাদ হাসানের বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেবেন তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
“তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে। দলের দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এলে, অভিযোগ প্রমাণিত হলে, তিনি যত বড় নেতাই হোন না কেন, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।”