logo

পাবনায় অনুষ্ঠিত হলো 'নৌকা বাইচ প্রতিযোগিতা  ২০২১ ' -এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

Sunday, 26 September 2021


পাবনায় অনুষ্ঠিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত  নৌকা বাইচ প্রতিযোগিতা - এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। খবর প্রেস বিজ্ঞপ্তি’র।

প্রতিবারের ন্যায় এবারও স্কয়ার – এর ব্র্যান্ড রুচির নিবেদনে উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে শনিবার বিকেল ৩টায় গোড়রী চিকনাই নদী, আটঘরিয়া, পাবনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস,  সংসদ সদস্য, পাবনা-৪।

উদ্বোধক হিসেবে ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা জনাব অঞ্জন চৌধুরী পিন্টু।

 সভাপতি হিসেবে আট ঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আট ঘরিয়া পৌরসভার মেয়র জনাব মোঃ শহিদুল ইসলাম রতন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাবনার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এ আয়োজনে অংশ নেন।

তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর হাদল নিউ একতা এক্সপ্রেস-হাদল বিজয়ী হিসেবে ১ম পুরস্কার, আত্রাই এক্সপ্রেস জুমায় খিরি ২য় পুরস্কার, এবং বাংলার দুলদুল পাবাখালি-কে ৩য় পুরস্কার দেওয়া হয়।

 এছাড়া অংশগ্রহণকারী বাকি নৌকা গুলোকে সৌজন্য পুরস্কার হিসেবে টেলিভিশন দেয়া হয়।

পুরস্কার বিতরণের প্রাক্কালে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিশেষ অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন। আমাদের প্রতিদিনের যাপনে ও কর্মে যাতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা হয় সে বিষয়ে ও তারা বিশেষ গুরুত্ব দেন।

উল্লেখ্য,  সেপ্টেম্বর 8, ২০২১ তারিখে ১৮ টি নৌকা বাইচ দল নিয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়েছিলো। দলগুলোর ভেতর ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলে। এরপর ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা।