বিশ্বকাপে এই ম্যাচকে ঘিরেই বাংলাদেশের আশা ছিল সবচেয়ে বেশি। সম্ভাবনাগুলো ব্যাটে-বলে পূর্ণতা পেল মাঠের ক্রিকেটে। উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ জিতে গেল ৯ রানে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
হ্যামিল্টনের ব্যাটিং সহায়ক উইকেটে সোমবার বাংলাদেশ ৫০ ওভারে তোলে ২৩৪ রান। ওয়ানডেতে যা তাদের সর্বোচ্চ দলীয় রান। রান তাড়ায় ওপেনার সিদরা আমিনের সেঞ্চুরির পরও পাকিস্তান করতে পারে ২২৫।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৪/৭ (শামিমা ১৭, শারমিন ৪৪, ফারজানা ৭১, নিগার ৪৬, রুমানা ১৬, রিতু ১১, ফাহিমা ০, সালমা ১১*, নাহিদা ২*; ফাতিমা সানা ১০-০-৫৪-১, ডায়না ৫-১-৩২-০, নিদা ১০-০-৪৫-১, নাশরা ১০-০-৪১-৩, গুলাম ফাতিমা ৭-০-৩০-০, ওমাইমা ৮-১-৩১-১)।
পাকিস্তান: ৫০ ওভারে ২২৫/৯ (নাহিদা ৪৩, সিদরা আমিন ১০৪, বিসমাহ ৩১, ওমাইমা ১০, আলিয়া ০, ফাতিমা সানা ০, সিদরা নওয়াজ ১, ডায়না ১২, নাশরা ৯*, গুলাম ফাতিমা ৫*; জাহানারা ৪-০-২০-১, তৃষ্ণা ৪-০-১৯-০, সালমা ৯-০-২৯-১, নাহিদা ৯-০-৪৮-০, রুমানা ৭-০-২৯-২, রিতু মনি ৯-০-৪২-০, ফাহিমা ৮-০-৩৮-৩)।
ফল: বাংলাদেশ ৯ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: ফারজানা হক।