logo

পরীমনির মামলায় নাসিরসহ ৩ জনের বিচার শুরু

এফই অনলাইন ডেস্ক | Wednesday, 18 May 2022


সাভারের ব্লোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ‘ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার’ মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন বুধবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষা্যগ্রহণ শুরুর জন্য ১ অগাস্ট দিন ঠিক করে দেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।