নিম্ন আয়ের মানুষের জন্য ৩,২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Tuesday, 13 July 2021
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে জারি করা লকডাউনের বিধিনিষেধের মধ্যে কাজ হারিয়ে সঙ্কটে পড়া নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।