logo

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

Wednesday, 8 September 2021


নাসুম আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা ছিল একশর নিচে। এক সময়ে সেটাও কঠিন হয়ে যেতে বসেছিল।

তবে মাহমুদউল্লাহর অধিনায়কোচিত ইনিংসে শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে। একই সঙ্গে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

লক্ষ্য স্রেফ ৯৪ রানের। নিউ জিল্যান্ডের দুই বাঁহাতি স্পিনারকে অতিরিক্ত সতর্ক হয়ে খেলতে গিয়ে চাপে পড়তে বসেছিল বাংলাদেশ। তবে প্রয়োজনের সময় মাহমুদউল্লাহর দুই বাউন্ডারিতে সরে যায় চাপ। আগের ম্যাচে বড় হারের ধাক্কা ভুলে ঘুরিয়ে দাঁড়িয়ে জয়ে ফিরে বাংলাদেশ।

৫ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো সিরিজ জিতল তারা।

২০তম ওভারের প্রথম বলে বাউন্ডারিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া মাহমুদউল্লাহ ৪৮ বলে দুই ছক্কা ও এক চারে অপরাজিত থাকেন ৪৩ রানে।