logo

নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শিরোপার উচ্ছ্বাস বাংলাদেশের

Monday, 19 September 2022


নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার ফাইনালে জোড়া গোল করেন বাংলাদেশের কৃষ্ণা। এক গোল করেন শামসুন্নাহার জুনিয়র।

শুরুতে ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নাকে হারানোর ধাক্কা কী দারুণভাবেই না সামলে নিল বাংলাদেশ। বদলি নামার চার মিনিট পরই চোখ ধাঁধানো গোল উপহার দিলেন শামসুন্নাহার জুনিয়র। জালের দেখা পেলেন কৃষ্ণা রানী সরকার। দ্বিতীয়ার্ধে নেপাল ঘুরে দাঁড়ানোর কিছুটা ইঙ্গিত দিল বটে, কিন্তু দুরন্ত-দুর্বার বাংলাদেশকে আটকে পারেনি। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপায় চুমু আঁকলেন সাবিনা-কৃষ্ণারা।