logo

নরসিংদীর পলাশে সড়কের পাশ থেকে ২ কিশোরের লাশ উদ্ধার

Sunday, 4 July 2021


নরসিংদীর পলাশে সড়কের পাশে দুই কিশোরের লাশ পাওয়া গেছে, তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে ধারণা পুলিশের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবার রাতে টঙ্গি-পাঁচদোনা সড়কের ভাগদি নামক স্থানে লাশ দুটি পাওয়া যায় বলে জানান পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ১২-১৪ বছর।

পলাশ ও মাধবদীর সীমান্তবর্তী ওই এলাকায় লাশ দুটি উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ সদস্যরা।

ওসি নাসির বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এসময় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হযেছে। কারণ সড়কের পাশে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়।”

তিনি বলেন, লাশ দুটি ঘোড়াশাল ফাঁড়ি থেকে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।