সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
তার সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চারজন।
তারা হলেন- অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।