logo

নতুন ইসির জন্য ৩২২ জনের নাম প্রকাশ করল অনুসন্ধান কমিটি

Monday, 14 February 2022


নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত সব নাম প্রকাশ করেছে অনুসন্ধান কমিটি।

প্রস্তাবিত ৩২২ জনের মধ্যে বিভিন্ন পেশা শ্রেণির অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামই বেশি রয়েছে।

সোমবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তর ও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এসব নাম প্রকাশ করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত রোববার অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান প্রস্তাবিত নাম প্রকাশ করার কথা জানিয়েছিলেন।

নতুন ইসি গঠনে মতামত নিতে কমিটি বিশিষ্টজনদের সঙ্গে দুই দিনে তিন দফা বৈঠক করে। আর নাম জমা না দেওয়া ১৫টি রাজনৈতিক দলকে নাম প্রস্তাবে সোমবার বিকাল ৫টা পর্যন্ত সময় দেয়।

এর আগে অনুসন্ধান কমিটির কাছে তিন শতাধিক নাম জমা পেড়েছিল বলে রোববারই জানিয়েছিলেন সচিব মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার বিকেল ৫টা পর্যন্ত রাজনৈতিক দলগুলো নাম যুক্ত হয়ে মোট ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম স্বাক্ষরিতরাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠন ব্যক্তিবর্গের প্রস্তাবিত নামের তালিকাপ্রকাশ করা হয়।

এর আগে গত ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন গঠনে ১০ ফেব্রুয়ারি মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল ব্যক্তি পর্যায় থেকে নাম প্রস্তাবের আহ্বান জানায় অনুসন্ধান কমিটি।

ওই সময়ের মধ্যে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ২৪টি দল নাম প্রস্তাব করলেও বিএনপিসহ বাকি ১৫টি দল কোনো নাম প্রস্তাব করেনি।

পরে শনিবার রোববার বৈঠকে বিশিষ্টজনদের অনেতেই এসব নাম প্রকাশের পাশাপাশি বিএনপিসহ নাম জমা না দেওয়া অন্যান্য দলদের প্রস্তাব করার সুযোগ দেওয়ার জন্য অনুসন্ধান কমিটিকে আহ্বান জানান।

পরে সোমবার বিকেলে ৫টা পর্যন্ত সময় দিয়ে ১৫টি রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাবের সুযোগ দেয় কমিটি।

প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনগত ২৭ জানুয়ারি সংসদে পাস হওয়ার পর সে আইনের আলোকে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয় ফেব্রুয়ারি।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে কমিটির অন্য পাঁচ সদস্য রয়েছেন হাই কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্তের জন্য অনুসন্ধান কমিটির জন্য সময় ১৫ দিন, সেই অনুযায়ী তাদের হাতে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাতে সময় রয়েছে।

এদিকে সোমবারই কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হয়।

সার্চ কমিটির হাতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকলেও নতুন ইসি কবে নাগাদ নিয়োগ হচ্ছে তা অনুসন্ধান কমিটির সুপারিশের উপর নির্ভর করছে।

নামের তালিকা দেখুন