ধারাবাহিকতা ধরে রেখে আরেকটি ম্যাচ হারল বাংলাদেশ
Tuesday, 30 March 2021
ধারাবাহিকতা ধরে রেখে যথারীতি আরেকটি ম্যাচ হারল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ রানের জয়ে নিউ জিল্যান্ড নিশ্চিত করল সিরিজ জয়।
সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা রোমাঞ্চ, বাংলাদেশের প্রাপ্তি ওটুকুই। সত্যিকার অর্থে জয়ের সম্ভাবনা সেভাবে কখনও জাগাতে পারেনি দল। সৌম্যর বিদায়ের পর রানের গতি ধরে রাখতে পারেননি কোনো ব্যাটসম্যান, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
খেলা যখন ৯৬ বলের, নাঈমের ৩৫ বলে ৩৮ রানের ইনিংসও দলের জন্য খুব একটা সহায়ক হয়নি।
এই সিরিজ জয় দিয়ে চলতি গ্রীষ্মে নিজেদের চারটি টি-টোয়ন্টি সিরিজই জিতল কিউইরা। আগের তিনটি জয় ছিল ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৭৩/৫ (গাপটিল ২১, অ্যালেন ১৭, কনওয়ে ১৫, ইয়াং ১৪, ফিলিপস ৫৮*, চাপম্যান ৭, মিচেল ৩৪*; নাসুম ৪-০-২৫-০, সাইফ ৩-০-৩৫-১, তাসকিন ৩.৫-০-৪৯-১, শরিফুল ৩-০-১৬-১, মেহেদি ৪-০-৪৫-২)।
বাংলাদেশ: (লক্ষ্য ১৬ ওভারে ১৭০) ১৭ ওভারে ১৪২/৭ (নাঈম ৩৮, লিটন ৬, সৌম্য ৫১, মাহমুদউল্লাহ ২১, আফিফ ২, মিঠুন ১, মেহেদি ১২*, সাইফ ৩, তাসকিন ০*; সাউদি ৪-০-২১-২, বেনেট ৪-০-৩১-২, মিল্ন ৩-০-৩৪-২, সোধি ৩-০-৩৪-০, ফিলিপস ৩-০-২০-১)।