দৈনিক করোনা শনাক্ত রোগী বেড়ে দেড় হাজারের কাছাকাছি
এফই অনলাইন ডেস্ক | Sunday, 9 January 2022
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্যে দেশে দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আবার দেড় হাজারের কাছাকাছি পৌঁছে গেছে, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ফের ৬ শতাংশের উপরে উঠে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৪৯১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ১০২ জনের মৃত্যু হল এ ভাইরাসে।
বিস্তারিত আসছে...