logo

দুর্গাপূজা: বেনাপোলে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

এফই অনলাইন ডেস্ক | Thursday, 7 October 2021


তবে এ সময় বেনাপোল শুল্কভবন ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ১২ অক্টোবর মঙ্গলবার থেকে ১৫ অক্টোবর শুক্রবার পর্যন্ত পেট্রাপোল বন্দরের কাজকর্ম বন্ধ থাকবে।

তাই এ সময় বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৬ অক্টোবর শনিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি চালু হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, দুর্গাপূজার ছুটির কারণে চারদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে পেট্রাপোলের ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে তাদের জানিয়েছেন।

বেনাপোল শুল্কভবনের চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বলেন, দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এপারের বন্দরে পণ্য উঠানামা, খালাস ও পণ্যের শুল্কায়ন কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট  ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু বলেন, পূজার ছুটির সময় দুদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।