গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোর মান পড়ে গিয়ে মার্কিন ডলারের সমান হয়ে উঠেছে।
সিএনএন এর একটি প্রতিবেদনে জানানো হয়, ইউরোর মান বছরের শুরুর সময় থেকে ১২ শতাংশ কমে এসে মঙ্গলবার এক ডলারের সমান হয়ে ওঠে।
ইউক্রেইন যুদ্ধের কারণে মূল্যস্ফীতি আর জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় পুরো ইউরোপজুড়ের মন্দার আশঙ্কার মধ্যে ইউরোর এমন দরপতন হল।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম- ফেডসহ কেন্দ্রীয় ব্যাংকগুলো কয়েক দফায় সুদহার বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি পড়ে আসায় ইউরোর ওপর চাপ বাড়ছে।
যে কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের জন্য মার্কিন ডলারের দিকে ঝুঁকে পড়ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।