logo

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ডি ক্লার্কের মৃত্যু

Thursday, 11 November 2021


দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও দেশটিকে শাসনকারী শেষ শ্বেতাঙ্গ এফ ডব্লিউ ডি ক্লার্ক মারা গেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে কেপ টাউনের নিজ বাসভবনে তার মৃত্যু হয় বলে এফ ডব্লিউ ডি ক্লার্ক ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ক্যান্সার ধরা পড়ার পর ৮৫ বছর বয়সে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক রূপান্তরের অন্যতম প্রধান এ ব্যক্তিত্ব।

ডি ক্লার্ক সেপ্টেম্বর, ১৯৮৯ থেকে মে, ১৯৯৪ পর্যন্ত দেশটির শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকারের প্রধান ছিলেন।

১৯৯০ সালে বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ক্লার্ক। এর মধ্যদিয়েই ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বহুদলীয় নির্বাচন অনুষ্ঠানের পথ উন্মুক্ত হয়েছিল।