তিন দশকেও জাহাজ দেয়নি পাকিস্তান, চুক্তি বাতিল
Thursday, 6 January 2022
তেত্রিশ বছর পেরিয়ে গেলেও দুটি কন্টেইনার জাহাজ সরবরাহ না করায় পাকিস্তানের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি কন্টেইনার জাহাজ কেনার জন্য ১৯৮৮ সালের ১৩ অক্টোবর পাকিস্তানের সঙ্গে ৫ কোটি ডলারের একটি চুক্তি করা হয়েছিল।
“পাকিস্তান সরকার তাদের করাচি শিপইয়ার্ডকে ৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলার দিয়ে দিয়েছিল। আমরা টাকা দিইনি। চু্ক্তির এতদিন হওয়ার পরেও কিছু হয়নি বলে মন্ত্রিসভা চুক্তিটি বাতিল করে দিয়েছে।”