logo

তলোয়ার-রাইফেলের কথাটা কৌতুক ছিল, আমাকে ক্ষমা করবেন: সিইসি

Tuesday, 19 July 2022


ভোটের মাঠে তলোয়ারের বিপরীতে রাইফেল নিয়ে দাঁড়ানোর পরামর্শ দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলছেন, সেটা ছিল নিছকই ‘কথার পিঠে কথা

মঙ্গলবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের তৃতীয় দিনে ফের ‘তলোয়ারপ্রসঙ্গ উঠলে তিনি ওই ব্যাখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সকালে ইসলামী ঐক্যজোটের (আইওজে) নেতারা সিইসির ওই বক্তব্যের সমালোচনা করলে নিজের ব্যাখ্যা তুলে ধরে সংবাদমাধ্যমকে পাল্টা দোষারোপ করেন হাবিবুল আউয়াল।

ভোটের মাঠে কেউ শক্তি প্রদর্শন করলে প্রতিরোধ করার করার পরামর্শ দিয়ে সংলাপের প্রথম দিন রোববার সিইসি বলেছিলেন, “আপনাদের সমন্বিত প্রয়াস থাকবে, কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকেও কিন্তু রাইফেল বা আরেকটি তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে।

 আপনি যদি দৌড় দেন,তাহলে আমি কী করব? কাজেই আমরা সাহায্য করব। পুলিশের উপর, সরকারের উপর আমাদের কমান্ড থাকবে।

তার ওই বক্তব্য ‘সহিংসতায় উসকানি দেওয়ার মতবলে সমালোচনা ওঠে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিবৃতি দিয়ে ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানায়।

মঙ্গলবার ইসলামী ঐক্যজোট নেতারা সেই প্রসঙ্গ টেনে সিইসির কথার সমালোচনা করেন। পরে সিইসি কাজী হাবিবুল আউয়াল দাবি করেন, সংবাদমাধ্যমে তার বক্তব্যটি ‘ভুলভাবেপ্রচার করা হয়েছে; সিইসি হিসেবে ‘প্রকৃত অর্থেতিনি ওই কথা বোঝাননি।

 আমার এক ভাই বলেছেন- একটা বিভ্রান্তি সৃষ্টি হছে। পরশু আমি বলেছিলাম যে, কেউ তলোয়ার নিয়ে এলে আপনারা রাইফেল নিয়ে দাঁড়াবেন।

 এটা আপনাদের বুঝতে হবে, একজন প্রধান নির্বাচন কমিশনার এই কথাটি কখনো মিন করে বলতে পারেন না। আমি হয়ত অল্প শিক্ষিত; অল্প শিক্ষিত হলেও এ ধরনের কথা বলতে পারেন না।

হাবিবুল আউয়াল বলেন, “এটা হচ্ছে কথার পিঠে কথা। এটা কখনো একজন প্রধান নির্বাচন কমিশনার মিন করতে পারে না। ... ইংরেজিতে একটি শব্দ আছে ‘হিউমারবা কৌতুক করে বলা।

 এটাকে জাতীয় পর্যায়ে- একেবারে অকাট্য সত্য, যেন একটা ঐশী বাণী হিসেবে প্রচার করে, অনেক ধরনের ব্যানার দিয়ে- যেটাতে আমরা

সংবাদমাধ্যমে তথ্য সরবরাহে নির্বাচন কমিশনের ‘উদার নৈতিকঅবস্থানের কথা তুলে ধরে সিইসি বলেন, যতগুলো সম্মেলন বা আলোচনা হয়েছে, তাতে কোনো রাখঢাক করা হয়নি। বড় স্ক্রিনে কথা ও ছবি প্রচার করা হয়।

 কিন্তু কেন মিডিয়া এটা করলেন? এটা কী বুঝে না, না-বুঝে? উনাদের প্রতি আমার শ্রদ্ধা ‍খুবই আছে। কিন্তু এটা করে আমার মর্যাদাকে একেবাবেই ক্ষুণ্ন করে দেওয়া হয়েছে এবং আপনারাও এটা বিশ্বাস করছেন। আমার বাবা বেঁচে থাকলে উনিও বিশ্বাস করতেন যে, আমার ছেলে এমন বাজে পরামর্শ দিল কেন? আমার মা বেঁচে থাকলেও বিশ্বাস করতেন।

 ওরা সবাই পেপার পড়তেন। পেপার পড়ে তারা হয়তো বলতেন ‘বাবুএত খারাপ পরামর্শ দিলে কেন? তো আমি এজন্য এটাই বলব-  কখনও কখনও আমরা ভুল করে ফেলি। এর জন্য অনুতপ্ত। আমি হিউমার করতে গিয়েছিলাম; এটাই আসল।

 তলোয়ার-রাইফেলপ্রসঙ্গটি সংবাদমাধ্যমে ‘বস্তুনিষ্ঠভাবেপ্রচার করা হয়নি দাবি করে খেদ প্রকাশ করেন হাবিবুল আউয়াল।

 ওটাকে ওইভাবে প্রচার না করে কিছুটা বস্তুনিষ্ঠভাবে যদি বলা হত- ‘উনি হিউমার করে বলেছেন; তাহলে আমার হয়ত

 আমি এটা বলেছি, এটা আপনারাও (ঐক্যজোট) বিশ্বাস করেছেন। এজন্য বলেছেন আমি যেন এ ধরনের কথা না বলি। কিন্তু এটা আমি মিন করে বলিনি। যাক আমাকে ক্ষমা করবেন এজন্য। ক্ষমা করবেন।

ইসি সত্যিকার অর্থে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে ‍দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান সিইসি।