logo

ঢাকার গুলশানে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

Monday, 29 November 2021


ঢাকার গুলশানে বহুতল একটি আবাসিক ভবনে আগুন লেগেছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

 সোমবার বিকাল ৪টায় গুলশান ডিএনসিসি মার্কেটের পাশে ১২ তলা ওই ভবনের ১০ তলায় এই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানান হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বলেন, “ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করছে।”

আগুন কীভাবে লাগল, কতটা ছড়িয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।