logo

ডেন্টালের ভর্তি পরীক্ষা শুক্রবার

Thursday, 9 September 2021


করোনাভাইরাস মহামারীর কারণে এক বছরের বেশি সময় পর শুক্রবার ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি- বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় কোভিড জাতীয় কারিগরি কমিটির মতামত অনুযায়ী সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোতে ৫৪৫টি আসন এবং বেসরকারি পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৪০৫টি আসন রয়েছে।

এবার ভর্তির জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। দেশের আটটি কেন্দ্রের ২২টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার তিনটি কেন্দ্র এবং রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহের কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।