logo

ডিএসইতে টানা ১৪ দিন ২০ বিলিয়ন টাকার বেশি লেনদেন

Tuesday, 24 August 2021


আগের দুই দিনের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারেও সূচকে উত্থান ধরে রেখেছে দেশের দুই পুঁজিবাজার; এতে লেনদেনের গতিও বজায় রয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবারের ২৭৬২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা নিয়ে ডিএসইতে ২ অগাস্টের পর থেকে টানা ১৪ দিন দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

এরমধ্যে সর্বশেষ তিন দিন ২৭০০ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হয়েছে। এই সময়ে দুই দিন ২৯০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। আর সর্বোচ্চ ২৯৫৩ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে ১৬ অগাস্ট।

এদিনও চাঙ্গা বাজারে মুনাফা তুলে নেওয়ার ঝোঁক থেকে  শেয়ার বিক্রির চাপে কখনও কখনও সূচক নিম্নমুখী হলেও ক্রেতাদের তৎপরতাও দেখা গেছে সমানভাবে। এতে দিনভর সূচকের ওঠানামা থাকলেও শেয়ার কেনার চাহিদা বেশি থাকায় শেষ পর্যন্ত সূচকের ঊর্ধ্বগতি বজায় রয়েছে।