logo

ডলার কেনা-বেচায় দামের ব্যবধান ১ টাকার বেশি নয়, সীমা বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

Sunday, 14 August 2022


সঙ্কট সামাল দিতে ডলার কেনা-বেচায় দামের ব্যবধান (স্প্রেড) সর্বোচ্চ কত হতে পারবে, তা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে দরে ডলার কেনা হবে, বিক্রির দাম তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি হতে পারবে।

রোববার বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন ব্যাংকার্স বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, “ব্যাংকগুলো যে দরে ডলার কিনবে, তার সঙ্গে বিক্রয় মূল্যের একটি সিলিং করতে হবে। সব ব্যাংক এটি ফলো করবে বলে তারা জানিয়েছেন।"

বাংলাদেশ ব্যাংকের দুইজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ডলার কেনা ও বেচার ওই ব্যবধান হবে সর্বোচ্চ ১টাকা। বাংলাদেশ ব্যাংক বিষয়টি পর্যবেক্ষণ করবে।

খোলা বাজারে ডলারের বিনিময় হার ১২৪ টাকায় পৌঁছে যাওয়ার দিন নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্ত এল।