টোকিও অলিম্পিকস: ১৩ বছর বয়সীর চমক
এফই ডেস্ক | Monday, 26 July 2021
টোকিও অলিম্পিকসে খেলতে আসা মোমিজি নিশিয়ার বয়সই চমকে দেওয়ার জন্য যথেষ্ট। মাত্র ১৩ বছর! জাপানের এই কিশোরীই সোনা জিতে উপহার দিলেন আরও বড় চমক।
অলিম্পিকে এই প্রথম স্কেটবোর্ডিং ইভেন্ট যুক্ত হয়েছে। আরিয়াক পার্কে সোমবার স্কেটবোর্ডিংয়ের মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে সেরা হয়েছেন মোমিজি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
১৪.৬৪ পয়েন্ট নিয়ে রুপা জিতে চমক দেখিয়েছে রাইসা লিলেও। ব্রাজিলের এই অ্যাথলেটের বয়সও ১৩ বছর! ব্রোঞ্জ পাওয়া জাপানের ফুনা নাকাইয়ামার বয়স ১৬ বছর।