logo

টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ১৮ করার কথা ভাবছে সরকার

এফই ডেস্ক | Thursday, 15 July 2021


করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধনের ন্যূনতম বয়সসীমা কমিয়ে ১৮ বছর করার কথা ভাবছে সরকার।

রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি উদ্বোধন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “টিকা পাওয়ার বয়সসীমা কমিয়ে ১৮ বছর পর্যন্ত করার সুপারিশ এসেছে। আমরা চিন্তা করছি এটা কমিয়ে আনার।”

আগে এই বয়স সীমা ছিল ন্যূনতম ৪০ বছর। গত ৭ জুলাই নতুন করে নিবন্ধন শুরুর সময় তা কমিয়ে ৩৫ বছর করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

অর্থাৎ, যাদের বয়স ৩৫ বছর বা তার বেশি, কেবল তারাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। তবে বেশ কিছু পেশাজীবী শ্রেণি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, প্রবাসী কর্মী এবং প্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা বয়সসীমার বাইরেও নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।