logo

জো বাইডেন কোভিড আক্রান্ত

Thursday, 21 July 2022


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কোভিড পরীক্ষায় ‘পজিটিভ’ ফল এসেছে। তবে তার রোগের উপসর্গ খুবই মৃদু বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

বিবিসি জানায়, ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট পুরো ডোজ কোভিড টিকা নিয়েছেন এবং দুইবার বুস্টার ডোজও নিয়েছেন।

তিনি হোয়াইট হাউজে আইসোলেশনে থেকে সব দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে এক বিবৃতিতে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।