logo

জেমিকে ‘ছুটি’, বাংলাদেশের দায়িত্বে ব্রুসন

এফই ডেস্ক | Friday, 17 September 2021


সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে বড় পরিবর্তন আনল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের কোচ জেমি ডেকে দুই মাসেরছুটিদিয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। এই দুই মাস দলের হাল ধরবেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুসন।

বাফুফে ভবনে শুক্রবার বৈঠক শেষে ব্রুসনের হাতে দায়িত্ব দেওয়ার কথা জানান ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নেপাল ও কিরগিজস্তানের দুটি টুর্নামেন্টে দলের খেলায় জেমির ডের উপর আমরা সন্তুষ্ট হতে পারিনি। এ কারণে তাকে দুই মাসের অব্যাহতি দিয়ে তার জায়গায় অস্কার ব্রুসনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দুই মাসের জন্য ছুটি দেওয়া হলেও এই সময়ে জেমি চুক্তি অনুযায়ী বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন নাবিল।

বাফুফের সঙ্গে জেমির বর্তমান চুক্তি রয়েছে ২০২২ সালের অগাস্ট পর্যন্ত। ২০১৮ সালের জুনে বাংলাদেশ দলের হাল ধরেছিলেন এই ইংলিশ কোচ।

আগামী ১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসর।