logo

জামিনের অপেক্ষা বাড়ল রোজিনার

Thursday, 20 May 2021


অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেপ্তার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম জামিন পাবেন কি না, সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত।

ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লা বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্টে দুই পক্ষের বক্তব্য শোনার পর আদেশ অপেক্ষমান রাখেন। পরে জানানো হয়, আদেশ দেওয়া হবে রোববার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।