logo

চিত্রনায়িকা পরী মনির বাসায় অভিযানে র‌্যাব

Wednesday, 4 August 2021


চিত্রনায়িকা পরী মনির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব।

বুধবার দুপুরের পর ঢাকার বনানীতে তার বাড়িতে অভিযানে যায় র‌্যাবের একটি দল।

র‌্যাব সদস্যরা বাড়ির ফটকে যাওয়ার পরপরই ফেইসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা করেছিলেন পরী মনি। র‌্যাব ঘরে ঢোকার পর তার লাইভ বন্ধ হয়ে যায়।

কী কারণে এই অভিযান, সে বিষয়ে মুখ খোলেননি র‌্যাব কর্মকর্তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।