চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
Tuesday, 20 April 2021
চার দিন পর দেশে করোনাভাইরাসে একদিনে মৃত্যুর সংখ্যা ১০০ এর নিচে নেমেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯১ জনের মৃত্যুর খবর দিয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা ১০ হাজার ৫৮৮ জনে পৌঁছালো। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।