চাঁপাইনবাবগঞ্জে নৌকায় বজ্রপাতে অন্তত ১৫ বরযাত্রীর মৃত্যু
Wednesday, 4 August 2021
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় পুলিশ।
বুধবার বেলা ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের চরপাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান।
তিনি বলেন, “সেখানে বজ্রপাতে ১৫ থেকে ১৮ জনের মৃত্যুর খবর শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।”
পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, বরযাত্রীরা সদর উপজেলার জনতার হাট থেকে পাকা এলাকায় আসছিল নৌকায় করে।
“সেখানে নদীর মধ্যে বজ্রপাত হয়, আমি ১৫ জনের কথা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি।”