logo

চমেকের ৩০ শিক্ষার্থী বহিষ্কার, ক্যাম্পাস খুলবে ২৭ নভেম্বর

এফই অনলাইন ডেস্ক | Tuesday, 23 November 2021


চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে অ্যাকাডেমিক কাউন্সিল।

সেই সঙ্গে আগামী ২৭ নভেম্বর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই বৈঠক শেষে অধ্যক্ষ শাহেনা আক্তার ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, প্রতিষ্ঠানের ‘শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে যুক্ত থাকায় আট শিক্ষার্থীকে দুই বছরের জন্য, দুইজনকে দেড় বছরের জন্য এবং বাকি ২০ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এই সময়ে তারা কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে না বলে জানান অধ্যক্ষ।

 

বিস্তারিত আসছে…..