logo

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

এফই অনলাইন ডেস্ক | Thursday, 25 November 2021


গাজীপুর নগরীর কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে আগুন ধরেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আমবাগ তেঁতুলতলা এলাকায় গুদামটিতে আগুন ধরে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আমবাগ তেঁতুলতলা এলাকায় সন্ধ্যায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে।

“প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে, পরে আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেয়।”

তিনি জানান, খবর পেয়ে কাশিমপুর মিনি ও জয়দেবপুর ফায়ার স্টেশনের পাঁচ ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।