logo

খারকিভে হামলায় ৫০০ অধিবাসী নিহত: ইউক্রেইন

এফই অনলাইন ডেস্ক | Wednesday, 16 March 2022


ইউক্রেইনে গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী খারকিভে অন্তত ৫০০ অধিবাসী নিহত হয়েছে বলে জানিয়েছে নগরীর জরুরি সেবা বিভাগ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তবে বিবিসি এই সংখ্যা নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি।

খারকিভ ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম নগরী। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে প্রচন্ড গোলা হামলা হয়েছে। যদিও গোলাবারুদের কমতির কারণে শহরটি ঘিরে ফেলতে রাশিয়াকে বেগ পেতে হচ্ছে।

খারকিভের জরুরি সেবা বিভাগ দৈনিক নিহতের সর্বশেষ তথ্য দিয়ে জানিয়েছে, নগরীর নেমাইশলিয়ানস্ক এলাকার বহুতল আবাসিক ভবনগুলোতে রাশিয়ার হামলায় ২ জন নিহত হয়েছে।

ওদিকে, জাতিসংঘের মানবাধিকার সংস্থা এক হিসাবে জানিয়েছে, নগরীটিতে এ পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৬৯১ জন। আর ইউক্রেইনজুড়ে আহত হয়েছে আরও ১,১৪৩ জন।