logo

কোভিড: রাজশাহী মেডিকেলে একদিনে আরও ১২ মৃত্যু

এফই ডেস্ক | Saturday, 7 August 2021


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চারজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এছাড়া কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন আরও তিনজন।

মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন, পাবনার দুইজন, কুষ্টিয়ার দুইজন ও সিরাজগঞ্জের একজন ছিলেন।

হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলের কোভিড ইউনিটে ৪৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন।

শনিবার সকাল ৬টা পর্যন্ত ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি রয়েছন ৪০৭ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

করোনাভাইরাস ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ২০৩ জনের করোনাভাইরাস পজেটিভ রয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৩৩ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া করোনাভইরাসমুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন।

এদিকে শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; যার শনাক্তের হার ৩০ দশমিক ২১ শতাংশ বলে শামীম জানান। আগের দিন বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৮২ শতাংশ।