logo

কোভিড: দিনে শনাক্ত কমেছে, মৃত্যু শতাধিকই রয়েছে

Saturday, 3 July 2021


দেশে টানা তিন দিন আট হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্তের পর এই সংখ্যা ৬ হাজারের ঘরে নামলেও দৈনিক মৃত্যু সপ্তম দিনের মতো একশ’র বেশি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২১৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের।

শুক্রবার ৮ হাজার ৪৮৩ জনের মধ্যে সংক্রমণ এবং ১৩২ জনের মৃত্যুর খবর এসেছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।