শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৯ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।
সর্বশেষ শনাক্ত রোগীদের দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৫৬০ জন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৭ হাজার ১৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন সুস্থ হয়ে উঠলেন।