logo

কোভিড: গত ১ দিনে ১ মৃত্যু,

Saturday, 6 November 2021


দেশে করোনাভাইরাসে সংক্রমণ কমার ধারায় মৃত্যুর সংখ্যাও নেমে এসেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

গত ২৪ দিনে ঘণ্টায় মাত্র ১ জন কোভিড রোগীর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাকে নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৭ হাজার ৮৯১।

গত এক দিনে শনাক্ত হয়েছে ১৫৪ জন রোগী। তাদের নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ এ দাঁড়িয়েছে।

এই সময়ে সেরে উঠেছেন ১৫৭ জন। তাদের নিয়ে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫।