logo

কোভিড-১৯: শনাক্ত রোগী সাড়ে সাত লাখ ছাড়াল

Tuesday, 27 April 2021


করোনাভাইরাসে দেশে গত এক দিনে ৩ হাজারের বেশি নতুন রোগী  নিয়ে মোট শনাক্তের সংখ্যা সাড়ে ৭ লাখ ছাড়িয়ে গেছে।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এদের নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ১১ হাজার ২২৮ জনের মৃত্যু হল, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৩১ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জন হয়েছে।

এর আগে মোট শনাক্ত রোগীর সংখ্যা সাত লাখ ছাড়িয়েছিল ১৪ এপ্রিল। গত ১৩ দিনে তাদের সঙ্গে যোগ হলো আরও অর্ধ লাখ।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ হাজার ২৩৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন হয়েছে।