logo

কোভিড-১৯: প্রবাসীকল্যাণ সচিবের ভাইয়ের মৃত্যু

Thursday, 22 April 2021


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের বড়ভাই আহমেদ রাইছুছ সালেহীন।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আহমেদ রাইছুছ সালেহীনের বয়স হয়েছিল ৭০ বছর।

প্রবাসী কল্যাণ সচিবের ভাইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মন্ত্রী ইমরান আহমদ।