logo

কুষ্টিয়ায় করোনাভাইরাস শনাক্তে একদিনে রেকর্ড

Friday, 18 June 2021


সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় একদিনে রেকর্ড সংখ্যক করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

জেলার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এই সংক্রমণ শনাক্তের সংখ্যা একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ বলে জানান তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একদিনে কোভিড রোগী শনাক্তের হার ৪০ শতাংশ।

গত ১০দিনে জেলায় মোট ৬৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ২১ জন।

আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের।