logo

কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক

Friday, 13 May 2022


কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির মহানগরের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ড সভায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেওয়া হয়েছে।”

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এজন্য মনোনয়নপত্র জমা দেওয়ার বাকি রয়েছে আরও এক সপ্তাহ। তফসিল অনুযায়ী ১৭ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটিতে সর্বশেষ ভোট হয়েছিল। নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব নেওয়ার পর ১৭ মে প্রথম সভা হয়। তাদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে এ বছরের ১৬ মে।