করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩,৫০১
এফই অনলাইন ডেস্ক | Monday, 31 January 2022
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্যে মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েই চলছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৫ হাজার নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ৫০১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ২ হাজার ৫৬৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন সুস্থ হয়ে উঠলেন।