করোনাভাইরাস: দেশে এক দিনে ২৫ মৃত্যু
Sunday, 16 May 2021
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ৩৬৩ জনের মধ্যে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮০ হাজার ১৫৯ জন হয়েছে। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ১৪৯ জন।
সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৬০১ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৬ জন।