logo

করোনাভাইরাস টিকা: শতকোটি ডোজ উদযাপনের প্রস্তুতি ভারতের

এফই অনলাইন ডেস্ক | Thursday, 21 October 2021


ধীর গতিতে টিকা কর্মসূচী শুরু করার পর এর মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক পার করছে দেশটি। উৎসবের মধ্য দিয়ে ‘মহান’ এই অর্জন উদযাপন করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ উপলক্ষ্যে দিল্লির স্থানীয় সময় দুপুরের দিকে লাল কেল্লায় একটি গান ও একটি অডিও-ভিজ্যুয়াল ফিল্মের প্রদর্শনী উদ্বোধন করবেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া; দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এদিন লাল কেল্লায় ১৪০০ কেজি ওজনের বৃহত্তম জাতীয় পতাকাও ওড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।

করোনাভাইরাস টিকা কর্মসূচী শুরু করার পর নয় মাসের মধ্যে দেশটি ৯৯ কোটি ৮৫ লাখ ডোজ দেওয়া সম্পন্ন করেছে। এসব ডোজের প্রায় ৯০ শতাংশের ক্ষেত্রে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকা টিকা ব্যবহার করা হয়েছে।