কমিউনিটি ক্লিনিকে যাচ্ছে ১৪০ কোটি টাকার ওষুধ
Wednesday, 21 April 2021
সারাদেশে ছড়িয়ে থাকা কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে ২৭ প্রকার ওষুধ কিনছে সরকার।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার কর্তৃপক্ষের (সিবিএইচসি) ওষুধ কেনার এমন একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানান, সিবিএইচসিকে সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানির কাছ থেকে মোট ১৩৯ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৮২০ টাকায় ২৭ প্রকার ওষুধের ৮০ হাজার ৭৩৪ কার্টন সরাসরি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
সারাদেশের ১৩ হাজার ৮৮১টি কমিউনিটি ক্লিনিকে এসব ওষুধ বিতরণ করা হবে।