কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেপ্তার
Sunday, 26 December 2021
পর্যটন নগরী কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি আশিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।
তাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ইমরান খান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।