এই বিধি-নিষেধে উন্মুক্ত স্থানে যে কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান কিংবা রাজনৈতিক সভা-সমাবেশ থাকবে বন্ধ। শনিবার থেকে বাস-ট্রেন আবার অর্ধেক যাত্রী নিয়ে চলবে। রেস্তোরাঁয় বসে খেতে দেখাতে হবে টিকা সনদ।
সব ধরনের বাহনের চালক ও সহকারীদের বাধ্যতামূলকভাবে টিকার সনদধারী হতে হবে। টিকা সনদ ছাড়া ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে পারবে না।
অফিস-আদালতে এবং ঘরের বাইরে সবাইকে মাস্ক পরতে হবে। নিয়ম না মানলে শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।
এসব বিধি-নিষেধ মেনে চলার পাশাপাশি সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “যারা টিকা নেননি এখনও, দ্রুত নেবেন। আমরা স্কুলের ছাত্র-ছাত্রীদেরও টিকা দেওয়া শুরু করেছি। টিকা নিলে অন্তত জীবনে বেঁচে থাকা যায়-এইটুকু হলো বাস্তব।”
আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে এ অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।