logo

একজনকে বাঁচাতে গিয়ে পরিবারের ৫ সদস্যের পানিতে ডুবে মৃত্যু

এফই অনলাইন ডেস্ক | Sunday, 8 May 2022


ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় পানি ভর্তি একটি খাদে পড়ে তিন কিশোর-কিশোরীসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

মুম্বাই সংলগ্ন ডম্বিভালির কাছে সন্দাপ গ্রামে শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভির বরাতে খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গ্রামবাসীরা জানান, গ্রামে পানির অভাব থাকায় ওই পরিবারটি খাদের পানিতে কাপড় ধুতে গিয়েছিল। দুই নারী সেখানে কাপড় ধুচ্ছিলেন।

‘‘সম্ভবত এ সময় এক কিশোর পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বাকিরা পানিতে ঝাঁপ দেয় এবং পাঁচজনই ডুবে যায়।”

মৃতরা হলেন, মীরা গায়কোয়াদ (৫৫), তার ছেলের বউ অপেক্ষা (৩০) এবং তিন নাতি-নাতনি ময়ুরেশ (১৫), মোকশা (১৩) ও নিলেশ (১৫)।

পুলিশ জানায়, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে এবং ডম্বিভালি থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করা হয়েছে।