এ.আই.ইউ.বি’র ২০তম সমাবর্তন অনুষ্ঠিত
এফই অনলাইন ডেস্ক | Tuesday, 12 October 2021
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এ.আই.ইউ.বি) এর ২০তম সমাবর্তন অনুষ্ঠান গত রবিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে ভার্চুয়ালি সম্প্রচারিত হয়েছে।
রাষ্ট্রপতি ও এআইইউবি’র চ্যান্সেলর জনাব মো: আবদুল হামিদের সদয় সম্মতিক্রমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রী / সনদ বিতরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ।
বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি।
সমাবর্তন বক্তা হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত বিট্রিশ হাইকমিশনার এইচ.ই. রবার্ট চ্যাটার্টন ডিকসন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ.আই.ইউ.বি এর ট্রাষ্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ড. হাসানুল আবেদীন হাসান এবং ভাইস চ্যান্সেলার ড. কারমেন জেড ল্যামাগনা।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষাবর্ষ ২০১৯-২০ এবং ২০২০-২১ এর বিভিন্ন অনুষদের মোট ২৮৭৮ জন ছাত্র-ছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়।
এ ছাড়া বিভিন্ন বিষয়ে পারদর্শিতা ও সর্বোত্তম ফলাফল অর্জনকারী মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন সংখ্যক সম্মাননা পদক প্রদান করা হয় – চ্যান্সেলার স্বর্ণ পদক ৬টি, ডা. আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদক ৪০টি, ভাইস চ্যান্সেলার পদক ৩১টি, সুম্মা কুম লাউ- ডে ১৪০টি, মেগনা কুম লাউ-ডে ১৪৯টি এবং কুম লাউ-ডে ৫১টি।