উন্নয়ন বাজেটের অভ্যন্তরীণ অর্থায়নে কাটছাঁট নয়
সাইফুল ইসলাম | Saturday, 13 February 2021
চলতি অর্থবছরের উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অভ্যন্তরীণ সম্পদ বরাদ্দ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কর্মকর্তারা জানিয়েছেন, অর্থবছর ২০২০-২১-এর বাজেট সংশোধন প্রক্রিয়া চলছে।
এডিপিতে বাইরের সহায়তা হতে প্রায় ১০.৪ শতাংশ বা প্রায় ৭৫ বিলিয়ন টাকা কর্তন করা হয়েছে বলে তারা জানিয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে জানিয়েছেন, "আমরা ইতোমধ্যে পরিকল্পনা কমিশনকে জানিয়ে দিয়েছি যে আমরা এ বছর এডিপির জন্য অভ্যন্তরীণ সম্পদ ব্যয় কমাচ্ছি না"।
২০২০-২১ অর্থবছরের জন্য মোট এডিপি ব্যয় ছিল ২.১৪ ট্রিলিয়ন টাকা। এর মধ্যে ১.৩৪ ট্রিলিয়ন টাকা সরকার হতে এবং ৭০৫ বিলিয়ন টাকা প্রকল্প সহায়তা হতে বরাদ্দ ধরা হয়েছিল।
অন্যদিকে স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশন এর ৮৯টি প্রকল্প থেকে নেওয়া হয়েছে ৯৪.৬৬ বিলিয়ন টাকা।
২০২০-২০২১ অর্থবছরে সরকার ৩.৩ ট্রিলিয়ন টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বরে মধ্যে প্রায় ১.১০৪ ট্রিলিয়ন টাকা সংগ্রহ করা যেতে পারে, যা গত অর্থবছরের একই সময়ের ১.০৬ ট্রিলিয়ন টাকার চেয়ে প্রায় ৩.৯৯ শতাংশ বেশি।
অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা এক্সপ্রেসকে জানিয়েছেন যে, বিশ্বব্যাপী টিকা দেওয়া শুরুর সাথে সাথে কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
তিনি জানান, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়ার প্রেক্ষিতে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক হচ্ছে। এতে আগামী দিনগুলোয় রাজস্ব বৃদ্ধির আশা জোরদার হচ্ছে।
তিনি বলেন, "আমরা আশা করছি শীঘ্রই রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সুতরাং, উন্নয়ন প্রকল্পগুলোর জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ করা সরকারের পক্ষে সমস্যা হবে না।"
তিনি যোগ করেন, মন্ত্রণালয়গুলোকে প্রাথমিক পর্যায়ে বলা হয়েছিল চলতি বছরে উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের ৭০ শতাংশের বেশি ব্যয় না করতে।
তিনি বলেন, "এখন আমরা তাদের ৮৫ শতাংশ পর্যন্ত ব্যয় করতে বলেছি, কারণ তহবিলের অবস্থা বেশ ভালো"।
এই কর্মকর্তা আরো বলেন যে, বরাদ্দ থেকে তারা কতটা ব্যয় করতে পারেন, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উপর নির্ভর করছে।
মন্ত্রীরা বাজেট পরিচালনা কমিটির সভা পরিচালনা করছেন। পরে তারা এ অর্থবছরে কতটা ব্যয় করতে পারেন, তা মন্ত্রণালয়কে জানিয়ে দেবেন।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২১ অর্থবছরের জুলাই-ডিসেম্বরে সময়সীমায় এডিপি বাস্তবায়নের হার স্বাভাবিকের চেয়েও কম -- মাত্র ২৪ শতাংশ কার্য সম্পাদিত হয়েছে।
ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন গত অর্থবছরের তুলনায় তিন শতাংশ পয়েন্ট কম ছিল।
অর্থবছর ২০২০-এর প্রথমার্ধে সরকারি সংস্থা তাদের এডিপির প্রায় ২৭ শতাংশ বাস্তবায়ন করেছিল।
তবে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে বাংলাদেশ ১০ শতাংশ বেশি বিদেশী সহায়তা পেয়েছে।
২০২০ অর্থবছরের মতো ২০২১ অর্থবছরের প্রথমার্ধে, বিদেশি উন্নয়ন অংশীদাররা ২.৭২ বিলিয়ন থেকে ২.৯৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং অনুদান দিয়েছেন।